বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বিএনপি’র কার্যালয় এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব কামাল হোসেন খান এর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান।
শ্রমিক দলের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের আহবায়ক আতিকুর রহমান পল্টু, উপজেলার ছাত্রদলের সিনিয়র যুগ আহবায়ক নাঈম খান।
এছাড়া এ সময় উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শামীম হাওলাদার , পৌর শ্রমিক দলের সদস্য সচিব সুজন হাওলাদারসহ উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।