স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বরগুনার বেতাগীতে আজ রবিবার (২৭ অক্টোবার) সকাল বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানু্ষের সেবা প্রদান করা হয়েছে।
বেতাগী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন। বেতাগী পৌর অডিটোরিয়ামে পতাকা উত্তোলনের মাধ্যমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মাধ্যমে উদ্বোধন করেন এবং সাধারণ মানুষের সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলো বরগুনা জেলা যুবদলের সহ সভাপতি ইকবাল হোসাইন বুলেট, বেতাগী উপজেলা যুবদলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেধ খান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শাকিল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন মৃধা, যুগ্ম আহবায়ক জামাল খান, যুগ্ম আহ্বায়ক জসিম সিকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিন্টু সিকদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মী বৃন্দ।