বেতাগী প্রতিনিধি ॥ বেতাগীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. শাহিনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, বিশেষ অতিথি পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিদর যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সিদ্দিকী, মো. মনির হোসেন লাভলু , প্রভাষক মো. মামুন পারভেজ আসাদ, মো. নেছার উদ্দিন খান।
পৌর বিএনপি যুগ্ম আহবায়ক শহিদ মল্লিক ও মো. শাহাদাৎ খান, সাবেক বেতাগী উপজেলা যুবদল সভাপতি মো. মশিউর রহমান, উপজেলা শ্রমিকদের আহ্ধসঢ়;বায়ক আলহাজ্ব কামাল হোসেন খান, উপজেলা কৃষকদলের আহবায়ক সোহাগ, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম খান।