• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেতাগীতে নাশকতার মামলায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা আটক

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ১৯:৫০ অপরাহ্ণ
বেতাগীতে নাশকতার মামলায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা আটক

Oplus_131072

বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ।

গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মোকামিয়া বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধা (২৮) এবং মোকামিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মোকামিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. শাহিন হোসেন হাওলাদার (৩৮)।

বেতাগী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে বিএনপির নেতাকর্মীরা বেতাগী পৌরশহরে একটি আনন্দ মিছিল বের করে।

এ সময় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মোকামিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. শাহিন হোসেন হাওলাদারকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাদরাসা বাজার এলাকা থেকে এবং  মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধাকে একই ইউনিয়নের মাছুয়াখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শাওনের বিরুদ্ধে বেতাগী থানায় সরকারি সেতুর মালামাল চুরির মামলাও রয়েছে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক এই অভিযানের নেতৃত্ব দেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হক বলেন নাশকতা মামলায় শাহিন হোসেন হাওলাদার ও শাওন মৃধাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বরগুনা বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।