স্বপন কুমার ঢালী, বেতাগী॥ ঘূর্ণিঝড় দানার প্রভাবে গাছ চাপা পড়ে বরগুনার বেতাগীতে কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলা সদর ইউনিনের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা গ্রামের মৃত্যু জোনাব আলী হাওলাদারের পুত্র আশরাফ আলী হাওলাদার (৫৫) মারা যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন ,বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল পৌণে আনুমানিক ১০টার দিকে ছোট মোকামিয়া বাজারে যাওয়ার পথে ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাস্তার পাশের চাম্বল গাছ উপড়ে পড়ে চাপা পড়েন।স্বজনরা শুনতে পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়্যেদ আমারুল বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘূর্ণিঝড় নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি আশ্রাফ আলী হাওলাদার বিকেল সাড়ে ৪ টায় জানাজা পড়ানো হয়েছে এবং পারিবারিক গোরস্থানে আশ্রাফ আলী হাওলাদারের মরদেহ দাফন করা হয়েছে।
বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, বেতাগী সদর ইউনিয়নের কিসমত করুণা গ্রামের কৃষক আশ্রাফ আলী হাওলাদার গাছ চাপা নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।