• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাউফলে পূর্ববিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৩, ২০২৬, ১৬:৪৯ অপরাহ্ণ
বাউফলে পূর্ববিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর বাউফলে রবিন হালদার (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (০৩ জুন) সকাল ৯টার দিকে কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিন হালদারের সঙ্গে প্রতিবেশী আনন্দ ব্যাপারীদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রবিন হালদার বাড়ির পানির পাইপ বসানোর কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ আনন্দ ব্যাপারী ও তার লোকজন লোহার পাইপ দিয়ে রবিন হালদারের ওপরে হামলা করে। এ সময় তার স্ত্রী ঠাকুর রানী (৪০) ও ছেলে রনি (২০) বাঁচানোর চেষ্টা করলে তাদেরও পেটানো হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক রবিন হালদারকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা দেন। এ ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়।

বাউফল থানার ওসি নিরাজুল ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।