• ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৬, ২০২৬, ২২:১৩ অপরাহ্ণ
বরিশালে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

 বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা এলাকা থেকে ২০ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ হৃদয় হাওলাদার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার একটি বিশেষ দল বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন চরমোনাই ইউনিয়নের চরফাতুমা (চরফ) পাকুনি গ্রামের গাছতলা নামক এলাকায় অভিযান চালায়। আজ রাত পৌনে ১০ টার দিকে ওই এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে হৃদয়কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত হৃদয় হাওলাদার বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১০ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ বস্তি এলাকার বশির উদ্দিন হাওলাদারের ছেলে।

​বন্দর থানা পুলিশ জানিয়েছে, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।