• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে বিআরটিসি বাস-থ্রি হুইলারের সংঘর্ষে নিহত ১

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৯, ২০২৬, ১৯:০০ অপরাহ্ণ
বরিশালে বিআরটিসি বাস-থ্রি হুইলারের সংঘর্ষে নিহত ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুতে বিআরটিসি বাসের সঙ্গে থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার দুপুরে দপদপিয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ইসলাম জানান, বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল বিআরটিসির একটি বাস। বিপরীত দিক থেকে বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে আসছিল একটি থ্রি হুইলার। দপদপিয়া সেতুর ওপর দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর থ্রি হুইলারে থাকা ছয়জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।