• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরিশালে নিখোঁজ তরুণী সুরাইয়ার সন্ধান চায় পরিবার

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৩, ২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
বরিশালে নিখোঁজ তরুণী সুরাইয়ার সন্ধান চায় পরিবার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা গ্রাম থেকে ১৬ বছরের তরুণী (মানসিক রোগী) সুরাইয়া আক্তার নিখোঁজ হয়েছে। ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও এখনো তার সন্ধান মেলেনি।

জানা গেছে, ওই গ্রামে হালিম ফকিরের মেয়ে সুরাইয়া দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলে। গত ২ জুন সকালে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে সে (সুরাইয়া) নিখোঁজ হয়।

এরপর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও নিখোঁজ সুরাইয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সুরাইয়ার কোনো সন্ধান পেলে তার বাবা 01979-80 75 70 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।