• ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ ‍উপলক্ষে মানববন্ধন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২১, ১৩:৫০ অপরাহ্ণ
বরিশালে ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ ‍উপলক্ষে মানববন্ধন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: “আমরা মানবাধিকারের জন্য ইশারা ভাষা ব্যবহার করি” ‍এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর অশ্বীনি কুমার হলের সামনে বরিশাল মূক-বধির সংঘের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‍মানববন্ধনে বরিশাল মূক-বধির সংঘের সভাপতি আজিম হােসেন ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রুম্মানের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন বয়সের সদস্যরা ‍উপস্থিত ছিলেন।