• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে আমাজনকে রক্ষার করার দাবীতে শিশু সংগঠনের মানবন্ধন

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯, ১৪:৫৭ অপরাহ্ণ
বরিশালে আমাজনকে রক্ষার করার দাবীতে শিশু সংগঠনের মানবন্ধন

শামীম আহমেদ ॥

বরিশালে আমাজান বনকে দাবানল থেকে রক্ষা করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিশু সংগঠন লাল সবুজ সোসাইটি,ইয়ূত এন্ড হাঙ্গার,ইয়ূত ফর সোসাইটি সহ কয়েকটি সংগঠন।

আজ মঙ্গলবার (২৭ই) আগস্ট সকাল সাড়ে ১১টায় নগরীর সার্কিট হাউজ সড়ক প্রাঙ্গনে তারা এ কর্মসূচী পালন করে।

শিশু সংগঠন লাল সবুজ সোসাইটির সভাপতি তাহসিন উদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন তানভির আহমেদ, রিনা আক্তার প্রমুখ।

এসময় কর্মসূচীতে নগরের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সমর্থন জানিয়ে অংশ গ্রহন করেন।

এসময় তারা বলেন বিশ্বব্যপি পরিবেশ ফিরিয়ে আনতে আমাজান বনকে আগুন থেকে রক্ষা করতে বিশ্বব্যপি সকলের প্রতি আহবান জানান।