• ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের বিরুদ্ধে অপপ্রচার

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২, ২০২৬, ১৮:৪৩ অপরাহ্ণ
বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের বিরুদ্ধে অপপ্রচার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে গলা কাটছে বিভিন্ন ঢাকাগামী পরিবহন মালিকরা। বরিশাল থেকে ঢাকায় সরকারী তালিকা অনুযায়ী বাস ভাড়া ৫৯২ টাকা হলেও নেয়া হচ্ছে ৭০০ টাকা।

বরিশালের পরিবহন কাউন্টার গুলোতে গেলে দেখা যায় বরিশাল থেকে ঢাকা গামী কোন টিকেট নাই। এমন সংকট দেখিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

আর যাত্রীদের পকেট কেটে লাভবান হচ্ছে পরিবহন মালিকরা। অতিরিক্ত ভাড়া বন্ধে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ কতৃক অভিযান চলমান থাকলেও পরিবহন কাউন্টার গুলো নিয়মিত অতিরিক্ত ভাড়া আদায় চলমান রেখেছে। গত ১ জুন বরিশালের পরিবহন কাউন্টার গোল্ডেন লাইন, হানিফ ও বিএমএফ কাউন্টারকে ২১ হাজার জরিমানা করা হয় অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য।

সে সময় গোল্ডেন লাইন ম্যানেজার আনিচুর রহমান উপস্থিত বিআরটিএর কর্মকর্তা সৌরভ সাহার উপর ক্ষিপ্ত ও চড়াও হন। তাকে শোনা যায় বিআরটিএ কর্মকর্তা বিভিন্ন পরিবহন হতে মাসোয়ারা নেন। গোল্ডেন লাই মাসোয়ারা দেই না বিধায় তিনি বারবার আমাদের কাউন্টারকে জরিমানা করেন।

এব্যাপারে সরেজমিন বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে গেলে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায় নি।

এবিষয়ে বিআরটিএর পরিদর্শক সৌরভ সাহা বলেন, ভাই আপনারা গিয়ে দেখেন তারা ভাড়া বেশি নেয় কি না। আমরা অনিয়মের জন্য জরিমানা করলে তারা তো একটু উল্টাপাল্টা বলতেই পারে।

তিনি আরো বলেন, সাংবাদিক ভাইদের উচিৎ সরেজমিনে গিয়ে সংবাদ প্রকাশ করা।