• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো-গণপূর্ত প্রতিমন্ত্রী

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো-গণপূর্ত প্রতিমন্ত্রী

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য এ সভা করা হয়েছে। আমরা দেখলাম, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও আগের চেয়ে ভালো কাজ করছে।’

এ সময় বরিশালে চলমান গণপূর্ত মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প নিয়েও কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, আগামী বছরের এপ্রিলের মধ্যে বরিশালের ক্যানসার হাসপাতাল চালুর লক্ষ্য রয়েছে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নবথিয়েটারের নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ বরদাশত করা হবে না জানিয়ে আহম্মদ সোহেল মনজুর বলেন, অন্যান্য প্রকল্পের কাজও গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে তিনি পাঁচটি প্রকল্প পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন। প্রতিটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ দুটি বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পের কাজের মান বজায় রাখতেও সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে।

বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগর ও জেলা বিএনপির নেতারাকর্মীরা।

প্রভাষক মো. ইউসুফ অনুষ্ঠানটি সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাফেজা বেগম।

সভাপতির বক্তব্যে প্রফেসর হাফেজা বেগম বলেন, শিক্ষার্থীরা শুধু নিজেদের পরিবার নয়, পুরো সমাজের সচেতনতার দূত হিসেবে কাজ করতে পারে। তাদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা ও দায়িত্বশীল আচরণ। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি নিজেদের নিরাপদ রাখার পাশাপাশি অন্যদের সচেতন করতেও সবাইকে এগিয়ে আসতে হবে।