• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরগুনায় গভীর রাতে দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৪, ২০:৩২ অপরাহ্ণ
বরগুনায় গভীর রাতে দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনায় গভীর রাতে একটি মন্দিরে হামলা চালিয়ে দুর্গসহ বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের গলাচিপা গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরে এই ঘটনা ঘটে।

মন্দিরটির সভাপতি বিপুল সমাদ্দার জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।

তিনি জানান, শুক্রবার সকালে মন্দিরে গেলে বিষয়টি নজরে আসে। পরে সবাইকে জানানো হয়। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বরগুনা পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি শিবু বোস বলেন, আমরা দোষীদের বিচার চাই। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের চিহ্নিত করা হোক।

বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা মন্দির পরিদর্শন শেষে বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখনই আমরা কিছু বলছি না। পুলিশ গভীরভাবে ঘটনাটি তদন্ত করছে।