গলাচিপা প্রতিনিধি ॥
বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, বাঙ্গালী জাতি এবং তার ইতিহাসকে সমৃদ্ধ করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে জাতীয় শোক দিবসে ঐক্যবদ্ধ ভাবে দেশ ও মানুষের উন্নয়নের কাজে সকলকে আহ্বান জনান। গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি নিয়ে ১৫আগষ্ট/১৯ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তিনি এ কথা বলেন।
গলাচিপা উপজেলা প্রশানের বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতির জনকের প্রতিকৃতিতে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পুষ্প স্তবক অর্পণ, শোক র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান শেষে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সুধী সহ, বেসরকারি প্রতিষ্ঠান কালো ব্যাচ ধারণ করে ব্যানার শোভাকারে এক বিশাল শোক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি গলাচিপা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমাপ্ত করে। পরে গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তার দরবার হলে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার নির্বাচিত সংসদ সদস্য জননেতা এস.এম শাহজাদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, উপজেলা কৃষি কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালী জাতির উন্নয়নে এবং বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান এর স্বপ্নে গড়া সোনার বাংলা বি-নির্মাণে সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত বিশ্বের দেশ হিসেবে এগিয়ে নেওয়ার আলোকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে চিত্রাংকন, রচণা প্রতিযোগিতায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ এবং পল্লী উন্নয়নের উদ্যোগে এবং যুব উন্নয়নের অর্থায়নে যুবক-যুবতীদের মাঝে যুব উন্নয়নের কর্মীদের মাঝে চেক বিতরণ করেন।
এছাড়া সরকারি ভাবে বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, মোনাজাত, এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এছাড়া গলাচিপা উপজেলা আ’লীগের উদ্যোগে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, পৌর আ’লীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
উপজেলা আ’লীগ কার্যালয়ে আ’লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে’র সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার নির্বাচিত সংসদ সদস্য জননেতা এস.এম শাহজাদা, আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা চেয়ারম্যান মো. শাহিন শাহ্, আ’লীগ সহ সভাপতি হাজী মজিবর রহমান প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মো: শাহআলম, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আসিফ সহ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে আ’লীগ কার্যালয় সম্মুখে গরীব সাধারণ মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।