• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পিরোজপুরে মৎস ও প্রাণি সম্পদমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ১৯:৪৭ অপরাহ্ণ
পিরোজপুরে মৎস ও প্রাণি সম্পদমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি॥

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম (এমপি) তার নিজস্ব তহবিল থেকে পিরোজপুরে কর্মহীন মানুষে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আজ বুধবার শহরের পুরাতন বাস স্ট্যান্ডে পিরোজপুর পৌরসভার দেড় হাজার কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল ও চিড়া বিতরণ করা হয়।

 

এ সময় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার এবং সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় মন্ত্রী বলেন করোনা সংকট মোকাবেলায় বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি ভালো। বর্তমান সরকার ক্ষতিগ্রস্থ মানুষকে সহযোগীতা করার জন্য প্যাকেজ ঘোষণা করেছে যার মাধ্যমে আগামী তিন বছর দেশের মানুষকে সহযোগীতা করা হবে। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও সাধারণ মানুষের সহযোগীতায় এগিয়ে আশার আহবান জানান মন্ত্রী।