• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাথরঘাটায় মাদককারবারি আটক

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪, ১৯:০১ অপরাহ্ণ
পাথরঘাটায় মাদককারবারি আটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার পাথরঘাটার ২২৯ পিস ইয়াবাসহ শিপন দাস (৪৫) নামের এক মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় কোস্টগার্ড প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

 

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পাথরঘাটা বাজার সংলগ্ন শিপন দাশের দোকান থেকে তাকে আটক করা হয় বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আটক শিপন দাস একই এলাকার মৃত স্বপন দাসের ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো: সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু ব্যবসায়ী মাদক বেচাকেনা করছেন। এ সংবাদের সূত্র ধরে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিপন দাসকে সন্দেহ হলে তাকে তল্লাশি চালালে ব্যাগ থেকে ২২৯ পিস ইয়াবা, নগদ ১৪ হাজার ৪০ টাকা ও দুটি মোবাইলসহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, শিপন দাসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।