• ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

‘ঢেলে দেই’ বক্তা তাহেরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারিতে

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৯, ১৮:৩২ অপরাহ্ণ
‘ঢেলে দেই’ বক্তা তাহেরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারিতে

 

বিডি ক্রাইম ডেস্ক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে আলোচিত-সমালোচিত ‘ঢেলে দেই’ শব্দর বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। বাংলাদেশের সার্চ ট্রেন্ড বলছে, প্রায় শতভাগ বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারী আগস্ট ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত গুগলে ‘ঢেলে দেই’ শব্দটি সার্চ করেছেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে শব্দ দুটি সবচেয়ে জনপ্রিয় ও সমালোচিত।

তার বেশ কয়েকটি ওয়াজে দেখা গেছে, হাতে একটি চায়ের কাপ নিয়ে তাতে চুমুক দেন আত-তাহেরী। এরপর বলেন, ‘কেউ কথা কইয়েন না, একটু চা খাব? খাই একটু? আপনারা খাবেন? ঢেলে দেই? (মুচকি হেসে আবারও বলে) ঢেলে দেই? …ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারোর বিরুদ্ধে বলতেছি? এরপরও সকালে একদল লোক বলবে, তাহেরী বালা (ভালো) না। আমিও বলি, আমি তো বালা না, বালা লইয়া থাইকো।

তিনি বক্তব্যের মধ্যে অশ্লীল ভঙ্গিও করেন এবং সেই সাথে নাচ-গানসহ আরও বিনোদনমূলক কথাবার্তা বলেন। ওয়াজের সময় এভাবে বিনোদন দিয়ে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারিতে বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা জানান, কেউ যদি ওয়াজের নামে ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ ছড়ায় এবং অশ্লীল কুরুচিপূর্ণ অশালীন ভাষা ব্যবহার করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে প্রমাণ-সাপেক্ষে। যারা এ ধরনের অপরাধ করছেন তাদের অবিলম্বে এসব অশ্লীল কথা বলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানা যায়, স্ব স্ব জেলার ডিসি কার্যালয়ের অনুমতিপত্র, থানা পুলিশসহ কয়েকটি দফতরে অবগত করতে হয় প্রতিটি ওয়াজ মাহফিল আয়োজনের জন্য। তাহেরীর বিষয়ে ওয়াজ মাহফিলে অশ্লীল কথা ও অশ্লীল ভঙ্গি করার বিষয়টি ইতোমধ্যে মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। দেশের কয়েকটি জেলায় এরপর থেকে তার ওয়াজ মনিটরিং করার জন্য মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেধে দেয়া কিছু নিয়ম মেনে ওয়াজের বক্তারা কথা বলছেন কি-না, সেটিও নজরদারির নির্দেশ দেয়া হয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে-গেয়ে ‘বসেন বসেন, বইসা যান’ বলায় সমালোচিত হন তাহেরী। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়ে নানা ট্রল ও ভিডিও। তিনি এরপর কিছুদিন ওয়াজ বন্ধ রেখেছিলেন। তবে ‘ঢেলে দেই’ শব্দ দুটি দিয়ে আবারও আলোচনায় তিনি।

বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারিতে তাহেরী। সাইবার সেল এ যারা কাজ করছে। তারা রিপোর্ট করলে তার (তাহেরী) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।