• ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ১৮:১৬ অপরাহ্ণ
ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক গ্রহনের সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, রবিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটিতে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর ও সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ারের নেতৃত্বে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন- দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামের মৃত আমির আলী সিকদারের ছেলে রাকিব সিকদার (৩৫), তিমিরকাঠি গ্রামের মো. জালালের ছেলে শিপন হোসেন ( ৩৭), মোহাম্মদ আলী তালুকদারের ছেলে সোহাগ তালুকদার( ৩৭), ভরতকাঠি গ্রামের মো. মোতাহার আলী সিকদারের ছেলে বশির সিকদার (৩৪)। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, বিদেশী তামাক ১০০ গ্রাম, গাঁজা প্রস্ততকারী সরঞ্জাম, মোবাইল ফোন, তিনটি দেশি বিদেশী অস্ত্র, নগদ অর্থ, ড্রাইভিং লাইসেন্স ও ৮ টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।