• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনে ভিজিএফ চালের তালিকা হালনাগাদকরণ সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৭, ২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
চরফ্যাশনে ভিজিএফ চালের তালিকা হালনাগাদকরণ সভা অনুষ্ঠিত

আমির হোসেন, চরফ্যাশন॥ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (চাল) প্রদানের লক্ষে জেলে পরিবারের তালিকা হালনাগাদকরণ প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) সকাল ১০ মিনিটে চরফ্যাশন উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এমাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এবং চরফ্যাশন পৌরসভা সাবেক মেয়র আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নবী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন, সহ সভাপতি হেলাল উদ্দিন টিপু, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতান সালাউদ্দিন, উপজেলা মৎসজীবী দলের সভাপতি সোহাগ, চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, জিন্নাগর ইউনিয়ন পরিষদের সচিব আতাউর রহমান, সাংবাদিক নুরুল্লাহ ভূইয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, এবং ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, সরকার ভিজিএফ তালিকা হালনাগাদ করার জন্য আজ থেকে ১৫ দিন সময় নির্ধারণ করে দিয়েছে। তাই সকলে সহযোগিতা পেলে আমরা আশা করবো নিদিষ্ট সময়ের মধ্যেই আমরা তালিকা হালনাগাদ করতে পারবো।

সভায় মৎসজীবী সহ রাজনৈতিক ব্যাক্তিরা তাদের বক্তব্যে বলেন ভিজিএফ তালিকা করতে বিগত সরকার যেভাবে দলীয়করণ করেছে এই বছর তালিকা যেন এমন অনিয়ম প্রশ্রয় না দেওয়া হয়। তারা বলেন চরফ্যাশনে ২১ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা সহ মোট ২২ ইউনিয়নে ৪৪ হাজার জেলে কার্ড রয়েছে। বিগত সরকারের আমলে দলিয় করন করতে গিয়ে প্রকৃত জেলেদেরে বাদ রেখে সেখানে প্রায় ২০ হাজার কার্ড দলিয় বিবেচনায় দেয়া হয়েছে। আমরা চাই প্রকৃত জেলেদের বাদ রেখে এমন অনিয়মের পুনরাবৃত্তি যেন না ঘটে।