• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনের আহাম্মদপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৪, ২০২৬, ২১:০১ অপরাহ্ণ
চরফ্যাশনের আহাম্মদপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ

এম আমির হোসেন, চরফ্যাশন॥ চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার আওতাধীন আহাম্মদপুর ইউনিয়নে ৪ জুলাই ( শনিবার) চাউল বিতরণ করা হয়। এই সময় চাউল বিতরণ উদ্বোধন করেন, আহাম্মদ পুর ইউনিয়নের প্রশাসক মোঃ আরিফ হোসেন।

আহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের বলেন, ১৩৯৪ জনের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ করা হবে। এই সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ ফরহাদ হোসেন বাচ্চু, মোঃ সোহেল দফাদার মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হাসান চৌকিদার , মোঃ নুরুল ইসলাম, মোঃ মফিজ, মোঃ সোহাগ, আব্দুল কাদের, মোঃ মোজাম্মেল, মোঃ মাকসুদ ও মোঃ জামাল উদ্দিন প্রমুখ।

জেলেদের মাঝে সঠিকভাবে চাউল বন্টন করা হবে এমনটা প্রত্যাশা আহাম্মদ পুর ইউনিয়নবাসী সকলের।