• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গৌরনদীতে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০১৯, ১৬:২২ অপরাহ্ণ
গৌরনদীতে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধণ

শামীম আহমেদ ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে “বঙ্গবন্ধু কর্ণার” এর উদ্বোধণ করা হয়েছে।

সোমবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার টরকী গাউছিয়া আবেদীয়া সূন্নীয়া আলীম মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধণ করা হয়।