• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৮, ২০২৪, ১৬:৪৫ অপরাহ্ণ
কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বালিয়াকান্দি উপজেলায় কোরবানির মাংস খাওয়ার সময় ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার গলায় মাংস আটকে গিয়েছিল।

সোমবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ইমরানের মৃত্যু হয়। তিনি নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া এলাকার বাসিন্দা। বাবার নাম আবুল কাসেম।

স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, কোরবানির মাংস খাওয়ার সময় ইমরানের গলায় একটি টুকরা আটকে যায়। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।