• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

কাউখালীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ২০:০৭ অপরাহ্ণ
কাউখালীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Oplus_131072

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে উপজেলা ছাত্রদল ও সরকারি কাউখালী কলেজ শাখার উদ্যোগে মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা এগারোটায় ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে। ইজরাইলি পণ্য বয়কট করতে হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।