• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

কাউখালীতে আওয়ামী মৎস্য-তাঁতী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ২০:২০ অপরাহ্ণ
কাউখালীতে আওয়ামী মৎস্য-তাঁতী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী মৎস্য ও তাঁতী লীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়।

কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা জানান, গ্রেপ্তাররা হলেন নাশকতার মামলার আসামি সুবিদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে উপজেলা আওয়ামী মৎস্য লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন (৪৮), বেকুটিয়া গ্রামের শাখায়াত হোসেনের ছেলে পিরোজপুর জেলা আওয়ামী তাঁতী লীগের সদস্যসচিব মিজানুর রহমান (৪৩)।

তিনি আরো জানান, শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর তালুকদার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন শংকরপুর গ্রামের মহারাজ তালুকদারের ছেলে জুবায়ের আহমেদ (২২), মোতালেব হালদারের ছেলে মাসুদ রানা (২৫), বরিশাল সদরের দক্ষিণ আলেকান্দা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে ফেরদৌস হাসান (২০) এবং বরিশাল সদরের কাজীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২২)।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।