• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কলাপাড়ায় ছেলে ধরা সন্দেহে এক নারীকে আটক

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯, ১৮:২৯ অপরাহ্ণ
কলাপাড়ায় ছেলে ধরা সন্দেহে এক নারীকে আটক

পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের জয়বাংলা বাজারে ছেলেধরা সন্দেহে অজ্ঞাত পরিচয়ের এক নারীকে(৩৫) কলাপাড়া থানা পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। মঙ্গলবার দুপুরে জয়বাংলা বাজারে ঘুরতে দেখে তাকে আটক করে স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসীরা। পড়ে তাকে থানায় সোপর্দ করা হয়।

কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো. আসাদ জানান, গ্রামবাসীদের হাতে আটক নারীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। সে নাম পরিচয় সঠিকভাবে কথা বলতেও পারছে না।

এছাড়া গত সোমবার রাতে স্ত্রীকে নির্যাতনে মামলায় কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. রফিক হাওলাদার ও ২০ পিস ইয়াবাসহ শহিদুল, সবুজ ও সোহাগ নামের তিন মাদককারবারীকে গ্রেফতার করেছে পৃুলিশ। কুয়াকাটাগামী শেখ কামাল সেতুর টোল ঘর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।