কুয়াকাটা সংবাদদাতা ॥
কলাপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ বিষয়ক অবহিতকরণ সভা করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কলাপাড়ার উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার, পটুয়াখালী মোঃ হেমায়েত উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন, ধানখালী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিপিপি’র স্বেচ্ছাসেবক বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।