• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কলাপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে টাকা লুট

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৬, ২০২৬, ১৫:১৬ অপরাহ্ণ
কলাপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে টাকা লুট

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর কলাপাড়ার খাপড়াভাঙ্গা গ্রামে সালাউদ্দিন হাওলাদার নামে এক গরু ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। এসময় তাকে পুকুর পারে মৃত ভেবে ফেলে রেখে সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০ টায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আব্দুল মালেক জানান, বুকের মধ্যে ধারালো কিছু ঢ়ুকিয়ে দেয়ায় ফুসফুস পর্যন্ত ক্ষত সৃষ্টি হয়েছে। দুই হাতের বাহু ধারালো অস্ত্রের কোপে ঝুলে গেছে।

এ কারনে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আহত ব্যবসায়ীর স্ত্রী তাহমিনা বেগম জানান, তার স্বামী গরু বিক্রি করে বাজার নিয়ে বাসায় ফেরার পথে ইয়াসিন গাজী ও তার পিতা আমির গাজী, ভাই ইব্রাহিম গাজী পূর্ব বিরোধের জের ধরে এ হামলা চালায়।

তারা তাকে কুপিয়ে জখম করে মৃত ভেবে পুকুর পারে ফেলে রাখে। পড়ে তারা গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে জানান। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম হোসেন জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।