• ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৬:৪৮ অপরাহ্ণ
এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরিশাল সাংবাদিক ফোরামের আয়োজনে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন ও হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি নিকুঞ্জ বালা পলাশ এবং সাবেক সাধারণ সম্পাদক শাহীন হাসান।

বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাঈদ পান্থের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কমল সেন গুপ্ত, এম জহির, সুখেন্দু এদবর, কেএম এনায়েত হোসেন, মর্তুজা জুয়েল, খোকন আহমেদ হীরা, ফাহিম ফিরোজ, আরিফুল ইসলাম, এম সালাউদ্দিন, এমকে রানা ও আরিফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নাসির উদ্দীন, মঈনুল ইসলাম সবুজ, কামরুজ্জামান জুয়েল রানা, জিহাদ রানা, ফিরোজ গাজী, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, রিপন হাওলাদার, আরিফ হোসেন (চ্যানেল আই) ও সুমন হোসেনসহ বরিশালের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

দোয়া অনুষ্ঠানে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের পিতা নুরুল হক মিয়া এবং তাঁর দুই ছেলে মাহিমুল হাসান এমদাদ ও সাবের হোসেন উপস্থিত ছিলেন।
পরে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।