filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
module: photo;
hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
sceneMode: 8;
cct_value: 5600;
AI_Scene: (-1, -1);
aec_lux: 197.0;
aec_lux_index: 0;
albedo: ;
confidence: ;
motionLevel: 0;
weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;
temperature: 42;
আমতলী প্রতিনিধি॥ আমতলীতে কৃষি প্রোনোদনা ও রিমালে ক্ষতিগ্রস্ত ৬হাজার ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বৃহস্পতিবার সকালে ৬শ’ নারিকেল চারা, ৩৩ হাজার ৫শ’ কেজি ধানবীজ ও ১লক্ষ ৩৪ হাজার কেজি ডিএপি ও এমওপি সার বিতরন করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিস চারা, সার ও ধানবীজ বিতরনের আয়োজন করে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপিত্বে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত বিতরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান,
ভাইস চেয়ারম্যান মো. মেয়াজ্জেম হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান তারতিলা জেসিকা জুথি, এ্যাডভোকে মো. মহসীন, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা,
আখতারুজ্জামন খান বাদল, রফিকুল ইসলাম রিপন, মো. বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, সোহেলী পারভীন মালা ও এ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম প্রমুখ।