• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৩, ২০২৬, ১৫:৪২ অপরাহ্ণ
আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

আমতলী প্রতিনিধি॥ প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় শনিবার আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরে একটি জামের চারা রোপনের মধ্যে দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

আমতলী উপজেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলী উপজেলা বনকর্মকর্তা মো. মনিরুল হক, পৌর বিএনপির সভাপতি ও যুবদলের আহবায়ক মো. কবির ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল উদ্দিন খান, তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. জামাল খান ও জাতীয় নাগরিক পার্টির সভাপতি মো. বায়েজিদ, সাংবাদিক সমন্বয় পরিষদেও সভাপতি মো. জাকির হোসেন ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ।