• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে দুর্নীতির প্রতিবাদ

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৫, ২০২৬, ১৮:০১ অপরাহ্ণ
আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে দুর্নীতির প্রতিবাদ

আমতলী প্রতিনিধি॥ আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমে ঘুষ দাবি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।

শনিবার বিকেলে মহিষকাটা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক ও ভূমি মালিকরা অংশগ্রহণ করেন। এতে বক্তারা অভিযোগ করে বলেন, আমতলী উপজেলা সেটেলমেন্ট অফিসে ডিজিটাল ভূমি জরিপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুষের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করে দিচ্ছেন।

এছাড়া একটি খতিয়ানকে অযৌক্তিকভাবে একাধিক খতিয়ানে বিভক্ত করে পরে তা সংশোধনের জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করছেন। তাদের দাবিকৃত টাকা ছাড়া অফিসে কোনো কাজই হচ্ছে না এ বিষয়ে আমতলী উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. হাবিবুর রহমান বলেন, ঘুষ, অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

আমাদের কোনো কর্মকর্তা-কর্মচারী এসব কর্মকান্ডের সঙ্গে জড়িত নন।