• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৮, ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ণ
আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

বিডি ক্রাইম ডেস্ক॥ আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস নির্মূলে আসুন খুঁজি, লক্ষ্য অজানা রোগী’।

 

অন্যান্যবারের মতো এবারও দিবসটি পালনে ব্যাপক আয়োজন না থাকলেও ভার্চুয়াল সভা-সেমিনারের কর্মসূচি রয়েছে বিভিন্ন সংস্থার।

 

বিশেষজ্ঞরা জানান, দেশে প্রায় এক কোটি মানুষের বিভিন্ন টাইপের হেপাটাইটিস থাকলেও ৯০ শতাংশই তা জানতে পারেন না। যারা জানতে পারেন তাদের ও চিকিৎসা সুবিধা বাংলাদেশে খুবই কম।

 

বাংলাদেশের প্রায় পাঁচ কোটি লিভার রোগীর চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ১০০ জন, যাদের বেশিরভাগই ঢাকার। ফলে সারা দেশে লিভার রোগে আক্রান্তদের চিকিৎসা অনেকটাই দুরূহ।