• ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আগৈলঝাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৬, ২০:৩৬ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সৌদি প্রবাসী কবির হোসেন হাওলাদারের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সারোয়ার হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও  রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলী, রাজিহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাবু শ্যামল চন্দ্র ঘটক, আগৈলঝাড়া উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিহার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম ব্যাপারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজিহার ইউনিয়ন যুবদলের নেতা মো. লাভলু হাওলাদার।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত  অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি আয়োজন করেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা মো. কবির হোসেন হাওলাদার। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।