• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

২৪ ঘণ্টায় শেবাচিমে ভর্তি ৬৫ ডেঙ্গু রোগী

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯, ১১:৫৭ পূর্বাহ্ণ
২৪ ঘণ্টায় শেবাচিমে ভর্তি ৬৫ ডেঙ্গু রোগী

বিডি ক্রাইম ডেস্ক ॥ ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ডেঙ্গু ‌রোগীর সংখ্যা গতাকালের চেয়ে কিছুটা বে‌ড়ে‌ছে।

সোমবার (১৯ আগস্ট) সকালের সবশেষ হিসাব অনুযায়ী, এ হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী। রোববার (১৮ আগস্ট) ছিল ১৮৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন ৬৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভ‌র্তি হয়ে‌ছিল ৪৩ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমা‌নে চি‌কিৎসাধীন ১৮৯ জন রোগীর মধ্যে পুরুষ ১০৩, নারী ৪৩ ও শিশু ৪৩ জন। ২৪ ঘণ্টায়য় ভ‌র্তি ৬৫ জ‌নের ম‌ধ্যে পুরুষ ৩৩, নারী ২৫ ও শিশু ৭ জন।

২৪ ঘণ্টায় ছাড়পত্র নেওয়া রোগীর হারও ক‌মে‌ছে। গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতাল থেকে বিদায় নি‌য়ে‌ছেন ৬২ জন ডেঙ্গু রোগী। এর ম‌ধ্যে পুরুষ ৩৩, নারী ২২ ও শিশু ৭ জন ছিল। তবে এর আগেরদিন ২৪ ঘণ্টায় হাসপাতাল ছাড়ে ১১৭ জন।

গত ১৬ জুলাই থে‌কে এ পর্যন্ত মোট ভ‌র্তি হ‌য়ে‌ছে ১ হাজার ২৮০ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ১০৯১ জন। এই সম‌য়ের ম‌ধ্যে মোট মারা গে‌ছে চারজন।