• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৩:০৩ অপরাহ্ণ
স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী

বিডি ক্রাইম ডেস্ক ॥ মাগুরার মহম্মদপুরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী (২৫)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার যশপুর মালোপাড়া এলাকায় প্রেমিক রফিকুল ইসলামের (২৬) বাড়িতে হাজির হন ওই তরুণী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে সাদেক মল্লিকের ছেলে রফিকুল ইসলামের বাড়িতে উপজেলার মৌশা উত্তরপাড়া এলাকার এক তরুণী বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করেছেন। মেয়েটিকে একা পেয়ে তার শরীরে আঘাতও করা হয়েছে। এর আগেও একই দাবিতে ছেলের বাড়িতে আরেক মেয়ে ওঠে এসেছিল। পরে গ্রাম্য শালিসের মাধ্যমে তা মীমাংসা করে দেয়া হয়।

অনশনরত ওই তরুণী বলেন, রফিকুল ইসলামের সঙ্গে আমার ১৩ বছরের সম্পর্ক। আমার যখন অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখনও সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। সে আমার স্বামীর বাড়িতে গিয়ে কুৎসা রটায়। পরে আমাকে আমার স্বামী এবং শাশুড়ি মারধর করে। বিয়ের কিছুদিন পরে আমি তার প্ররোচনায় স্বামীকে তালাক দেই। এরপর আমি পড়ালেখা চালিয়ে যাই। একপর্যায়ে সে আমাকে ঢাকা নিয়ে গিয়ে একটি পোশাক কারখানায় চাকরি দেয়। আমি অন্য বাসায় থাকলেও দুজনের যাওয়া আসা ছিলো।

তিনি আরও বলেন, এখন রফিকুল ব্যস্ত বলে আমার ফোন কেটে দেয়। আমার সঙ্গে যোগাযোগ করে না। নিরুপায় হয়ে আমি বিষের বোতল হাতে নিয়ে তার বাড়িতে এসেছি। রফিকুল আমাকে বিয়ে না করলে আমি মারা যাবো।

এ বিষয়ে প্রেমিক রফিকুল ইসলাম জানান, পড়ালেখার সুবাদে ওই মেয়ের সঙ্গে আমার একটি ভালো বন্ধু হিসেবে সম্পর্ক ছিল। সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ।

বালিদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম ফুল মিয়া বলেন, এ ঘটনায় দুই পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করছি।