• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী ধর্ষক শিক্ষক জহিরুল গ্রেপ্তার

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৯, ১৫:৪৩ অপরাহ্ণ
স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী ধর্ষক শিক্ষক জহিরুল গ্রেপ্তার

আমতলী প্রতিনিধি ॥

আমতলীতে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীর চর্চা) ধর্ষক মোঃ জহিরুল ইসলামকে আমতলী চৌরাস্তা এলঅকা থেকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ।

গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

জানাগেছে, আমতলী উপজেলার কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ জহিরুল ইসলাম গাজী ২০১৫ সালে ২২ জুলাই বিদ্যালয়ে যোগদান করেন।

বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই বিদ্যালয়ের মেয়েদের উত্যাক্ত করে আসছিল। এ বিষয়টি কয়েকবার প্রধান শিক্ষকের নজরে আনেন শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক এ বিষয়ে তাকে শাসিয়ে দেন।

কিন্তু তা সত্ত্বেও ওই বিদ্যালয়ের দশম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে প্রাইভেট পড়ানোর নামে গত ডিসেম্বর থেকে কয়েক মাস ধরে জোরপূর্বক ধর্ষন করে।

এতে ওই ছাত্রী অন্ত:সত্তা হয়ে পড়ে। এ ঘটনা ওই ছাত্রী শিক্ষক জহিরুল ইসলামকে জানালে তিনি পেটে টিউমার হয়েছে বলে তাকে চিকিৎসার জন্য পটুয়াখালী নিয়ে জীবন নাশের হুমকি দিয়ে পেটের বাচ্চা নষ্ট করে ফেলেন।

এঘটনা এলাকায় জানাজানি হলে গত ৩০ জুন রবিবার ধর্ষক জহিরুল ইসলামকে গ্রেপ্তার ও বিচারের দাবীতে স্কুল প্রাঙ্গনে ছাত্র শিক্ষক ও অভিভাকরা মানব বন্ধন কর্মসূচী পালন করে।

এ ঘটনায় মেয়ের দাদা বাদী হয়ে ১ জুলাই আমতলী থানায় জহিরুল ইসলামকে আসামী করে ধর্ষন মামলা দায়ের করেন।

জহিরুল ইসলাম দীর্ঘ দিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের বিত্তিতে শনিবার সকাল ১০টায় আমতলীর চৌরাস্তা এলাকা থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: ফয়সালের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার জানান, ধর্ষক জহিরুলকে গ্রেপ্তারের পর আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।