• ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

সুরভী-৮ লঞ্চে গার্মেন্টস কর্মীর ঘাতক র‌্যাবের হাতে গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ২২, ২০১৯, ১৪:৪০ অপরাহ্ণ
সুরভী-৮ লঞ্চে গার্মেন্টস কর্মীর ঘাতক র‌্যাবের হাতে গ্রেফতার

বরিশাল-ঢাকা নৌ রুটের এমভি সুরভী-৮ লঞ্চের স্টাফ কেবিনে নারায়নগঞ্জের গার্মেন্টস কর্মী আখি আক্তার (২৯) হত্যার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রোববার রাতে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে তাকে কোথা থেকে এবং কখন গ্রেফতার করা হয়েছে ও তার নাম পরিচয় জানানো হয়নি। সোমবার সকাল ১০টায় বিষয়টি নিয়ে র‌্যাব-৮ কার্যালয়ে এ ব্যাপারে বিশদ মিডিয়া ব্রিফিং করবেন বলে ই-মেইল বার্তায় জানানো হয়েছে।

এর আগে শনিবার সকালে বরিশাল-ঢাকা নৌ রুটের এমভি সুরভী-৮ লঞ্চের লস্কর সজিব এর স্টাফ কেবিন থেকে গার্মেন্টস কর্মী আখি আক্তারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার আখি ও অপর এক ব্যক্তি ৬শ টাকায় ওই কেবিন ভাড়া নিয়েছিলো।

শনিবার লঞ্চ বরিশাল নদী বন্দরে পৌছলে সকাল ৮টার দিকে কেবিনের বাইরে থেকে আটকো দেখে লঞ্চ স্টাফদের সন্দেহ হয়। পরে তা খুলে দেখতে পান আখির মৃতদেহ। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আখিকে স্বাশ রোধে করে হত্যার পরে সাথে থাকা ব্যক্তি পালিয়ে যায় বলে ধারনা করে পুলিশ। এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলাও দায়ের হয়েছে।

নিহত এক সন্তানের জননী আখি আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের বড় পুইয়াউটা গ্রামের বজলু বেপারির মেয়ে। সে নারায়নগঞ্জের আদমজী ইপিজেড-এ এপার্লস লিমিটেড এর অপারেটর পদে কর্মরত ছিলো।