• ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শেবাচিমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুর মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯, ১৭:০৫ অপরাহ্ণ
শেবাচিমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক ॥ শনিবার দুপুর দেড়টার দিকে বিষয়টি জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
নিহত শিশুর নাম রুশা (১০)। সে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জীবনদাশকাঠি এলাকার রুহুল আমিনের মেয়ে।
তবে রুশার পরিবার রাজধানী ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। সেখানে রুশা লালমাটিয়ার ওয়াই ডব্লিউসিএ স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়তো।

ডা. বাকির হোসেন জানান, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় গতকাল শুক্রবার রাত আটটার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাতেই তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, রুশা ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলো। সেখানে চিকিৎসা করিয়ে গ্রামের বাড়িতে নিয়ে আসে তার পরিবার। বাড়িতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মেডিকেলে নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, এই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।