আরশাদ মামুন ॥ ২০১০ সালের ২৪ এপ্রিলের পর থেকে লালমোহন তজুমুদ্দিনের সর্ব স্থরের জনগনের সুখ দুঃখের সারথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। প্রিয় মানুষগুলোর সুখে যেমনি সুখী হন ঠিক তেমনি দুঃখের সমান অংশীদার হওয়ার অজস্র নজীর সৃষ্টি করে চলছেন এমপি শাওন।
সংসদীয় এলাকায় এলে জনগনের যে কোন বিপদে ছুটে যাওয়াই নয় রাজধানীতেও খবর পেলে মুহুর্তে হাজির হওয়ার ক্ষেত্রে অতুলনীয় এমপি শাওন। নিজের সাধ্যর চেয়ে অধিক সহযোগিতার জন্যও এমপি শাওন দানবীর।
শুক্রবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ইশাকুর রহমান জাফরের স্ত্রী সন্তানদের অসুস্থ জনিত কারনে রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে যান এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসকদের নির্দেশ দেন এমপি শাওন।
এছাড়া আওয়ামীলীগ নেতা রাজ্জাক মাষ্টারের স্ত্রীকে দেখতে যান এরপর এমপি শাওন তার খালু রফিকুল ইসলাম মানু হাওলাদারকে দেখতে যান। এসময় পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।