• ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৮ হিজরি

রাজধানীর আসাদগেটে যাত্রীবাহী বাসে আগুন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০১৯, ১৩:৪২ অপরাহ্ণ
রাজধানীর আসাদগেটে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর আসাদগেট সংলগ্ন আড়ংয়ের সামনের সড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় একটি পিকআপও পুড়ে গেছে।

বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে  জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, বিকেল ৩টার দিকে আসাদগেটের সামনের সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়লে পাশের একটি পিকআপ ভ্যানও পুড়ে যায়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে ওই অগ্নিকাণ্ড ঘটেছে।