• ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মুলাদীতে নয়া ভাঙ্গলীর তীরে ঘাটলা উদ্ধোধন

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০১৯, ২১:৪৮ অপরাহ্ণ
মুলাদীতে নয়া ভাঙ্গলীর তীরে ঘাটলা উদ্ধোধন

মুলাদী প্রতিনিধি॥

বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে উন্নয়ন ও জন বান্ধব উল্লেখ করে মুলাদীর নয়া ভাঙ্গলী নদী তীরে বন্দর জামে মসজিদের মুসুল্লীদের জন্য ঘাটলা নির্মান কার্যক্রমের উদ্ধোধন করেছেন মুলাদী পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট শফিক উজ্জামান রুবেল।

মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় মুসুল্লীদের সুবিধার কথা চিন্তা করে তিনি ঘাটলা কার্যক্রমের সুচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা এলজিইডি প্রকৌশলী, পৌর প্রকৌশলী সুপ্তজিৎ সমদ্দার, পৌর প্যানেল মেয়র আ: রব হাওলাদার, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, পৌর আ’লীগ সাধারন সম্পাদক হারুন হাওলাদার, মুলাদী বন্দর কমিটির সাধারন সম্পাদক বাবুল সিকদার, ইমরুজ্জান রেজিন, যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল, বাবুল চৌকিদার, রিয়াজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।