মুলাদী প্রতিনিধি ॥
মুলাদীতে নবীন বরণ ও সংবধর্ণা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৫ জুলাই বেলা ১১টায় কলেজ মিলনায়তনে চরকালেখান আদর্শ কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা স্মৃতি পদক-২০১৯ ও শেরে-বাংলা স্মৃতি পদক-২০১৯ অর্জন করায় উপজেলা বাকশিস, চরকালেখান আদর্শ কলেজ, মুলাদী মহিলা কলেজ ও মুলাদী টেকনিক্যাল এ- বিজনেস ম্যানেজমেন্ট কলেজের পক্ষ থেকে চরকালেখান কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন খানকে সংবর্ধণা প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন চরকালেখান আদর্শ কলেজের উপাধ্যক্ষ মোঃ কবিরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মুলাদী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও মুলাদী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম খসরু, বরিশাল বিভাগ বাকশিসের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খোকন, বরিশাল মহানগর বাকশিস সভাপতি হানিফ তালুকদার, বাকশিসের কেন্দ্রিয় সদস্য মোসাদ্দেক হোসেন, সমাজ সেবক আলী আহমেদ সরদার, গাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম দুলাল কাজী, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক ও হাজ্বী সৈয়দ বদরুল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসম শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি ও আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মনির হোসেন, আলহাজ্ব জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম মাখন, মুলাদী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম খান। চরকালেখান আদর্শ কলেজের যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আল মামুন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রেশমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ হুমায়ুন মাতুব্বর, মোঃ দুলাল সিকদারসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ-শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণির ৯০জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।