• ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৮ হিজরি

মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে বেতাগীতে র‌্যালি

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯, ১৬:৩২ অপরাহ্ণ
মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে বেতাগীতে র‌্যালি

স্বপন কুমার ঢালী, বেতাগী প্রতিনিধি ॥ ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দেশ ব্যাপি মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে সকাল ১০ টায় বেতাগী পৌরশহরে র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধানসড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাপ্ত হয়।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মোঃ রাজীব আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু, বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন, মাহবুবুল আলম সুজন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম. অলিউল ইসলাম।