• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কোটি টাকার ক্ষয়-ক্ষতি দাবী ব্যবসায়ীদের

মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই,

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৮:৪৬ অপরাহ্ণ
মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই,

মনপুরা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দেকান ও ১টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এতে কোট টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার গভীর রাত দেড়টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবরপেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটি আধাঘন্টা চেষ্টারপর আগুনে নিয়ন্ত্রনে নিয়ন্ত্রনে আনে। এরআগে আগুনে ৬টি দোকান ও ১ টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, সুমন স্বর্ণকারের দোকান, সজিব ইলেকট্রনিক্স, শরীফ ঢালীর মুদি দোকান, মাকছুদের জালের দোকান, আব্বাস তালুকদারের চা দোকান, ফারুকের মুদি দোকান ও মোঃ শরীফ ঢালীর গোডাউন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত দেড়টায় সুমনের স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে ৬ টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এতে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ব্যবসায়ীরা।

এই ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোঃ ফিরোজ জানান, সুমনের স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগে ৬টি দোকান ও ১ টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু মুছা জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা পেলে সহযোগিতা করা হবে।