• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জেল হাজতে প্রেরণ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জেল হাজতে প্রেরণ

মনপুরা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ৩ টায় ওই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়।

এর আগে শুক্রবার রাতে পালিয়ে থাকা মাদক ব্যবসায়ীকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইকবাল (৩৯)।

জানা যায়, গত ২৫ জানুয়ারী উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের পূর্বপাশে গ্রেফতার ইকবালের রাইসমিলে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ৬৪ পিচ ইয়াবা জব্দ করে। তখন কৌশলে পালিয়ে যায় ওই মাদক ব্যবসায়ী।

পরে পুলিশ মাদক আইনে মামলা করে। এরপর থেকে পলাতক ছিলেন ওই মাদক ব্যবসায়ী। পরে ৬ ফেব্রুয়ারী রাতে সিরাজগঞ্জ বাজার থেকে পলাতক মাদক ব্যবসায়ীকে আটক করে ৭ ফেব্রুয়ারী শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদ আল ফরিদ ভুইয়া জানান, শনিবার পলাতক মাদক ব্যবসায়ী ইকবালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।