• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মক্কায় আরও দুই বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯, ১৬:০৮ অপরাহ্ণ
মক্কায় আরও দুই বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুইজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) তাদের মৃত্যু হয়।

এদের একজন হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ভাওড়া গ্রামের বাসিন্দা এম এম লুৎফর রহমান (৬৪)। তার পাসপোর্ট নম্বর বি ওয়াই ০৭৯৮৪৮০।

অপরজন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ঝাল মুক্তোর গ্রামের বাসিন্দা ফয়েজ উল্লাহ (৬৫)। তার পাসপোর্ট নম্বর বি আর ০৮৩১৮৬৩।

এই দুইজনসহ চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ জনে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন নারী। এদের মধ্যে ১৩ জন মক্কায়, ২ জন মদিনা এবং ১ জন জেদ্দায় মারা যান।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হতে পারে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।