• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোলায় নিখোঁজ কিশোরের হাত-পাঁ বাঁধা লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ১২, ২০১৯, ১৯:৪৫ অপরাহ্ণ
ভোলায় নিখোঁজ কিশোরের হাত-পাঁ বাঁধা লাশ উদ্ধার

আকতারুল ইসলাম আকাশ, ভোলা ॥

নিখোঁজের পাঁচ দিন পর ভোলার আলীনগর সাহেবের কাচারি থেকে রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ভোলা সদর উপজেলার আলীনগর সাহেবের কাচারির খালপাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মোঃ পারভেজ (১৫)। সে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ বিল্লাল মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার প্রতিদিনের মত তার গ্যারেজ থেকে সকালে রিকশা নিয়ে বের হয়। সারাদিন রিকশা চালিয়ে প্রতিদিন রাতে বাড়ি ফিরলেও সে দিন আর বাড়িতে ফেরেনি নিহত পারভেজ। পরদিন সকাল থেকে নানা স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

পরে শুক্রবার সকালে ভোলা সদর উপজেলার আলীনগর সাহেবের কাচারির খালে পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীরা পুলিশকে খবর দিলে সকালেই লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তবে নিখোঁজ পারভেজের লাশ উদ্ধার হলেও রিকশাটি উদ্ধার করা সম্ভব হয়নি।