• ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোলায় বাসচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:২২ অপরাহ্ণ
ভোলায় বাসচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

বিডি ক্রাইম ডেস্ক ॥ শনিবার সকাল ৮টায় লালমোহন চৌরাস্তা মোড়ের দত্তপাড়া রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফ লালমোহন হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ও লালমোহন পৌরসভার গুচ্ছগ্রামের আবুল কাশেমের ছেলে।

এদিকে এ ঘটনায় উত্তেজিত জনতা ও শরিফের সহপাঠীরা বাজারে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে। ঘটনার পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

লালমোহন থানার ওসি মীর খাইরুল কবীর জানান, শরীফ বাইসাইকেল চালিয়ে উপজেলার পূর্ব দিক থেকে বাড়ি যাচ্ছিল।

এ সময় চরফ্যাশন থেকে ভোলাগামী দ্রুতগতির গুলজার পরিবহনের বাসটি তার মাথায় চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গুলজার বাসটি বোরহানউদ্দিনের দালালবাজারে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।