• ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভাণ্ডারিয়ায় নারীর মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০১৯, ২৩:০৬ অপরাহ্ণ
ভাণ্ডারিয়ায় নারীর মরদেহ উদ্ধার

ভান্ডারিয়া প্রতিনিধি ॥

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অজ্ঞাতপরিচয় (২৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মধ্য চড়াইল গ্রামে একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের লতিফ মোল্লার পরিত্যক্ত একটি দোকান ঘরের মেঝে থেকে হাতে শাখা পড়া ওই নারীর মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে পিরোজপুর পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, ধর্ষনের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।